শিরোনাম
৩০০ মিটার সড়কে ভোগান্তি ১০ ইউনিয়নের বাসিন্দাদেরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘অটো ফাইন সিস্টেম’ চালু যেদিন থেকেইউরোপে নারী কর্মী পাঠানোর উদ্যোগ, বাছাই শুরু আনসার-ভিডিপিতেবিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন রিজভীসহ চার নেতাইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, নিহত বেড়ে ৪৭
সারাদিনের খবর প্রতিবেদক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ১২:৫০ অপরাহ্ণ
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ১২:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দিনাজপুরের যে বাড়িতে শৈশব কেটেছে খালেদা জিয়ার

যে বাড়িতেই শৈশব কেটেছে বেগম খালেদা জিয়ার।

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাড়ি দিনাজপুরে। তিনি এ জেলার মেয়ে। পরিবারের সবাই তাঁকে পুতুল নামে ডাকতেন। বাড়িটি মায়ের নামে ‘তৈয়বা ভিলা’ নামকরণ করা রয়েছে। এই বাড়িতেই কেটেছে তাঁর শিশু ও কিশোরীকাল।

বেগম খালেদা জিয়ার জন্ম ১৯৪৫ সালের ১৫ আগস্টে ব্রিটিশ ভারতের বঙ্গ প্রদেশের জলপাইগুড়িতে । পরবর্তীতে তারা চলে আসেন দিনাজপুরের মুদিপাড়ায়। আদি পৈতৃকনিবাস অধুনা বাংলাদেশের ফেনী জেলার ফুলগাজী উপজেলার শ্রীপুর গ্রামের মজুমদার বাড়ী। বাবা জনাব ইস্কান্দার মজুমদার ছিলেন একজন ব্যবসায়ী। ইস্কান্দার মজুমদার ১৯১৯ সালে ফেনী থেকে জলপাইগুড়ি যান। বোনের বাসায় থেকে মেট্রিক পাস করেন ও পরে চা ব্যবসায়ে জড়িত হন। ১৯৩৭ সালে জলপাইগুড়িতে বিয়ে করেন। জলপাইগুড়ির নয়াবস্তি এলাকায় ১৯৪৭ সাল পর্যন্ত বসবাস করেন এবং ১৯৮৪ সালের ১৫ নভেম্বর মৃত্যুবরণ করেন। মা বেগম তৈয়বা মজুমদার ছিলেন একান্তভাবে একজন গৃহিণী। তিনি বেগম খালেদা জিয়ার সঙ্গেই থাকতেন। খালেদা পাঁচ বছর বয়সে দিনাজপুরের মিশন স্কুলে ভর্তি হন এরপর তিনি দিনাজপুর সরকারি বালিকা বিদ্যালয়ে ১৯৫৪ সালে চতুর্থ শ্রেণিতে ভর্তি হন দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১৯৬০ সালে ম্যাট্রিকুলেশন পাস করেন খালেদা জিয়া। একই বছর তিনি জিয়াউর রহমানকে বিয়ে করেন। এরপর থেকে তিনি খালেদা জিয়া বা বেগম খালেদা জিয়া নামে পরিচিতি লাভ করেন। তিনি স্বামীর সাথে পশ্চিম পাকিস্তান এ বসবাসের পূর্বে ১৯৬৫ সাল পর্যন্ত দিনাজপুরের সুরেন্দ্রনাথ কলেজে পড়াশোনা করেন।

মন্তব্য করুন

  • ফলো ফেসবুক
  • সাবস্ক্রাইব ইউটিউব
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কচু খেলেই গলায় চুলকানি? অস্বস্তি কমাতে কী করবেন

1

৩০০ মিটার সড়কে ভোগান্তি ১০ ইউনিয়নের বাসিন্দাদের

2

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘অটো ফাইন সিস্টেম’ চালু যেদিন থেকে

3

ইউরোপে নারী কর্মী পাঠানোর উদ্যোগ, বাছাই শুরু আনসার-ভিডিপিতে

4

বাথরুমে হঠাৎ অসুস্থতা এড়াতে যেসব বিষয়ে সতর্ক থাকবেন

5

বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন রিজভীসহ চার নেতা

6

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, নিহত বেড়ে ৪৭

7

লোডশেডিংয়ের জন্য প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

8

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া

9

সীতাকুণ্ডে এলএনজি জাহাজে বিষক্রিয়ায় মৃত্যু / ২০ বছরেই থেমে গেল সানির জীবন, মায়ের স্বপ্নও ভাঙল

10

চুল পড়ার কারণ ৪ পুষ্টির ঘাটতি

11

সামিট-এক্সিলারেট চালু, গ্যাস সরবরাহ বেড়ে ২৪০ কোটি ঘনফুট

12

চন্দনাইশের পেয়ারা দেশ পেরিয়ে মধ্যপ্রাচ্যে

13

চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী

14

বাবা-মা নেই, কৃষক চাচার আশ্রয়ে তাসফিয়ার জিপিএ-৫

15

গ্যাস-বিদ্যুৎ সংকট / রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে জামায়াত আমিরের চিঠি

16

১৫ সেপ্টেম্বর থেকে একাদশে ভর্তির আবেদন, ক্লাস শুরুর সম্ভাবনা ১২ নভেম্বর

17

বিদ্যুৎ সংকটে চট্টগ্রাম ইপিজেডের সাপ্তাহিক ছুটি পরিবর্তন

18

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম

19

যুক্তরাষ্ট্র আমাদের ঘনিষ্ট বন্ধু: তথ্যমন্ত্রী

20
X