
মাথায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদিকে আজ সোমবার দুপুরে একটি এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে।
ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁরা জেনেছেন ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে। ওসমান হাদির সঙ্গে যাবেন, তাঁর বড় দুই ভাই ওমর ফারুক এবং আবু বকর সিদ্দিক।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে উন্নত চিকিৎসার জন্য দুপুরে সিঙ্গাপুর নেয়া হবে। এরই মধ্যে তাকে নিতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে এয়ার অ্যাম্বুলেন্স।
মন্তব্য করুন