শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চান: জুবাইদা রহমান•সাভার-আশুলিয়ায় ৫০ কারখানায় ছুটি / গাজীপুরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে শ্রমিক অসন্তোষ•ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড় ও বজ্রসহ বৃষ্টির শঙ্কা•জন্মদিনের শুভেচ্ছা জানাল শিশুরা, উপহার দিলেন প্রধানমন্ত্রী•মধ্যপ্রাচ্যে রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ•
সারাদিনের খবর ডটকম প্রতিবেদক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ণ
আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চান: জুবাইদা রহমান

অনলাইন নিউজ: প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার সরকার একটি মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়ে তুলতে চান বলে জানিয়েছেন তার সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।
তিনি বলেন, ‘তারেক রহমান ও তার সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চান, যে বাংলাদেশ হবে মানবিক ও উন্নয়নমুখী।’
জুবাইদা রহমান বলেন, দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
রোববার (২২ নভেম্বর) রাজধানীর মহাখালী কমিউনিটি সেন্টারে আয়োজিত দুস্থ ও অসহায় রোগীদের মধ্যে আর্থিক চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিপদে-আপদে মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে জুবাইদা রহমান বলেন, ‘আমরা বিশ্বাস করি, বিপদে মানুষের পাশে থাকতে হবে। সব সময় মানুষের পাশে আছি, ভবিষ্যতেও থাকব, ইনশাআল্লাহ।’
তিনি আরও বলেন, ‘আমরা সবাই মিলে কাজ করব। আমাদের গর্বের দেশ, সবার আগে বাংলাদেশ।’
নিজেদের অঙ্গীকার তুলে ধরে ডা. জুবাইদা রহমান বলেন, ‘মানুষের জন্য মানুষ। আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা। সবার আগে বাংলাদেশ।’
অনুষ্ঠানে ঢাকা ১৭ আসনের অন্তর্গত চারটি থানা গুলশান, বনানী, ভাষানটেক ও ক্যান্টনমেন্টের দুস্থ ১০৭ জন, মেধাবী শিক্ষার্থী ২ জন, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগী ১৬ জন এবং মা ও শিশুদের জীবনমান উন্নয়নের জন্য ৪০ জনসহ মোট ১৬৫ জনকে আর্থিক চেক প্রদান করা হয়।
ডা. জুবাইদা রহমান ১৬ জনকে চেক ও নিম গাছের চারা নিজ হাতে প্রদান করেন।
আর্থিক চেক হস্তান্তরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব ও ঢাকা ১৭নং সংসদীয় আসনের প্রতিনিধি আব্দুর রহমান সানীসহ বিএনপির স্থানীয় নেতারা।সূত্র:দৈনিক যুগান্তর

মন্তব্য করুন

  • ফলো ফেসবুক
  • সাবস্ক্রাইব ইউটিউব
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চান: জুবাইদা রহমান

1

সাভার-আশুলিয়ায় ৫০ কারখানায় ছুটি / গাজীপুরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে শ্রমিক অসন্তোষ

2

ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড় ও বজ্রসহ বৃষ্টির শঙ্কা

3

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

4

জন্মদিনের শুভেচ্ছা জানাল শিশুরা, উপহার দিলেন প্রধানমন্ত্রী

5

মধ্যপ্রাচ্যে রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ

6

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

7

জাতিসংঘে রোহিঙ্গাবিষয়ক প্রস্তাব বিপুল ভোটে গৃহীত

8

এমন প্রশ্ন তুলেছেন চিত্রনায়িকা মুনমুন / সিনেমার লোকেরা কেন রাজনীতি করবে?

9

ইরানের পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে একমত যুক্তরাষ্ট্র ও চীন : ট্রাম্প

10

৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

11

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

12

৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

13

৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন

14

বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধারে জাপানের ৬শ’ কোটি ডলারের পরিকল্পনা

15

ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল

16

রাষ্ট্রপতির সঙ্গে ভুটানের রাজার সাক্ষাৎ

17

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ

18

পূর্ণ ক্ষমতায় চালু ভাসমান এলএনজি টার্মিনালগুলো

19

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

20
X