শিরোনাম
সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্তবৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভা অনুষ্ঠিতঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে বুড়িগঙ্গায় মনোমুগ্ধকর নৌকাবাইচ অনুষ্ঠিতশপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরপৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি– মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক জীবন
সারাদিনের খবর প্রতিবেদক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ণ
আপডেট : ২২ আগস্ট ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে বুড়িগঙ্গায় মনোমুগ্ধকর নৌকাবাইচ অনুষ্ঠিত

অনলাইন নিউজঃ ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর বুড়িগঙ্গা নদীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকাবাইচ। গতকাল শুক্রবার বিকেল ৩টার দিকে নদীর খোলামোড়া ঘাট থেকে শুরু হয়ে নৌকাবাইচটি ওয়াইজঘাটে গিয়ে শেষ হয়। নৌকাবাইচ দেখতে নদীর দুই তীরে ভিড় করেন স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীরা।

নগরবাসীর মধ্যে শহরের প্রতি মমত্ববোধ ও দায়িত্বশীলতা বাড়াতে এ নৌকাবাইচের আয়োজন করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বিভিন্ন সাজে সজ্জিত নৌকা নিয়ে প্রতিযোগিতায় অংশ নেন প্রতিযোগীরা। প্রতিযোগিতা শেষে সোয়ারীঘাটে নোঙর করা শতবর্ষী ঐতিহ্যবাহী স্টিমার ‘পিএস মাহমুদ’-এ পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি ছিল বেশ আড়ম্বরপূর্ণ।

গতকাল দুপুর থেকেই বুড়িগঙ্গার দুই তীরে নৌকাবাইচ দেখতে হাজার হাজার উৎফুল্ল মানুষের সমাগম ঘটে। শত শত নৌকা ও ট্রলারে ভেসে নাগরিকরা পরিবার-পরিজন নিয়ে বুড়িগঙ্গার বুকে উপস্থিত হন। মানুষের বাঁধভাঙা উচ্ছ্বাস ও শত শত নৌকার উজ্জ্বল উপস্থিতিতে বুড়িগঙ্গা নদী রূপ নেয় ইতিহাস, ঐতিহ্য ও নাগরিক আনন্দের এক মহা মিলনমেলায়।

​​উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ‘ঢাকার চারপাশের নদনদী দখল ও দূষণমুক্ত করে নৌচলাচল অবাধ, সচল ও নিরাপদ করতে কাজ করছে সরকার। বুড়িগঙ্গা, বালু, ধলেশ্বরীসহ নদীগুলোকে দূষণমুক্ত রাখতে ওয়াসা, বিআরটিএ, পর্যটন করপোরেশনসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নিয়ে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে।’

বাংলার ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে পুনর্জীবিত করায় তিনি ডিএসসিসির এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। নদীর পাড়ে সৌন্দর্যবর্ধনের মাধ্যমে সাধারণ মানুষের হাঁটাচলা ও ভ্রমণের উপযোগী পরিবেশ তৈরির প্রতিশ্রুতি দেন।

​পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী মো. ইশরাক হোসেন বলেন, ‘ঢাকার ইতিহাস ও ঐতিহ্য রক্ষায় এটি একটি অনন্য উদ্যোগ। ঢাকাকে পরিচ্ছন্ন, সবুজ, বাসযোগ্য ও পরিবেশবান্ধব নগর হিসেবে গড়ে তুলতে নাগরিকদের সম্পৃক্ততা বাড়াতে হবে। আদি ঢাকার এই সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখা হবে।’

বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ বলেন, ‘ঢাকার আসল রূপ তার শতবর্ষের ঐতিহ্য ও কৃষ্টির মধ্যে নিহিত। যান্ত্রিকতার ভিড়েও লোকজ সংস্কৃতি হারিয়ে যায়নি, আজকের নৌকাবাইচ তারই প্রমাণ।’

​সভাপতির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, ‘ঢাকাকে হৃদয়ে ধারণ করতে পারলেই নগরীর প্রতি মানুষের ভালোবাসা তৈরি হবে। আর সেই ভালোবাসা থেকেই পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলার উদ্যোগ সফল হবে।’

তিনি জানান, ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের অংশ হিসেবে মিনি ম্যারাথন, সাইকেল র্যালি, নাট্য উৎসব, চলচ্চিত্র উৎসবসহ নানা আয়োজনের মধ্য দিয়ে ঢাকার সংস্কৃতিকে তুলে ধরা হচ্ছে।

এ ছাড়া কামরাঙ্গীরচর এলাকায় আট লেনের সড়ক ও নদীর পাড় বাঁধাই করে দৃষ্টিনন্দন হাঁটার পথ তৈরির মতো উন্নয়ন প্রকল্পের কথা উল্লেখ করে তিনি নগরবাসীকে পরিচ্ছন্নতা রক্ষায় ও বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।

নৌকাবাইচে ছয়টি দলের নৌকা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে ঢাকা-৭ আসনের এমপি হামিদুর রহমান হামিদের দল, দ্বিতীয় স্থান অধিকার করে সাবেক ওয়ার্ড কমিশনার মোশারফ হোসেন খোকনের দল এবং তৃতীয় পুরস্কার অর্জন করে মাদারীপুরের আনিসুর রহমানের দল।

​অনুষ্ঠানে ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু, ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তা, সরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • ফলো ফেসবুক
  • সাবস্ক্রাইব ইউটিউব
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

1

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভা অনুষ্ঠিত

2

ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে বুড়িগঙ্গায় মনোমুগ্ধকর নৌকাবাইচ অনুষ্ঠিত

3

শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

4

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি– মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক জীবন

5

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

6

চলছে ভোট গণনা / ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনষ্ঠিত

7

কচু খেলেই গলায় চুলকানি? অস্বস্তি কমাতে কী করবেন

8

৩০০ মিটার সড়কে ভোগান্তি ১০ ইউনিয়নের বাসিন্দাদের

9

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘অটো ফাইন সিস্টেম’ চালু যেদিন থেকে

10

ইউরোপে নারী কর্মী পাঠানোর উদ্যোগ, বাছাই শুরু আনসার-ভিডিপিতে

11

বাথরুমে হঠাৎ অসুস্থতা এড়াতে যেসব বিষয়ে সতর্ক থাকবেন

12

বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন রিজভীসহ চার নেতা

13

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, নিহত বেড়ে ৪৭

14

লোডশেডিংয়ের জন্য প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

15

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া

16

সীতাকুণ্ডে এলএনজি জাহাজে বিষক্রিয়ায় মৃত্যু / ২০ বছরেই থেমে গেল সানির জীবন, মায়ের স্বপ্নও ভাঙল

17

চুল পড়ার কারণ ৪ পুষ্টির ঘাটতি

18

সামিট-এক্সিলারেট চালু, গ্যাস সরবরাহ বেড়ে ২৪০ কোটি ঘনফুট

19

চন্দনাইশের পেয়ারা দেশ পেরিয়ে মধ্যপ্রাচ্যে

20
X