
অনলাইন নিউজঃ মিরপুরের রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি এক মাসের মধ্যে বর্তমান সরকার নিশ্চিত করবেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২৩ মে) ত্রিশালে তিন দিনব্যাপী জাতীয় নজরুল জন্মজয়ন্তী উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।
কাজী নজরুল ইসলাম মানেই বাংলা সাহিত্যে এক রুচির বিপ্লব। তিনি কবিতায় এনেছেন যুদ্ধের অর্জন।
দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসন শুধু অর্থসম্পদ ও অধিকারই লুট করেনি। বিচারবিভাগসহ দেশের সকল প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। সবচেয়ে বড় ক্ষতি হয়েছে বিগত ফ্যাসিবাদের সময়ে মানবতা, মানবিকতা এবং দেশের আবহমান কালের ধর্মীয় সামাজিক মূল্যবোধগুলোকে একেবারে বিনষ্ট করে দিয়েছে।
ঢাকার মিরপুরে একটি নিষ্পাপ মেয়ের নির্মম মৃত্যুর মাধ্যমে মানুষের মানবিক মূল্যবোধের চূড়ান্ত অবক্ষয়ের প্রমাণ মিলেছে।
এই অনুষ্ঠানে আমি পরিষ্কারভাবে তুরে ধরতে চাই। এ ধরণের শিশু নির্যাতন, নারী নির্যাতন বর্তমান সরকার কোনোভাবেই মেনে নিবে না।
তিনি আরও বলেন, বর্তমান সরকার রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ইনশাল্লাহ আগামী একমাসের মধ্যে নিশ্চিত করবে। যাতে করে ভবিষ্যতে আর কোনো ব্যক্তি বা মানুষ এভাবে কোনো শিশু বা নারী নির্যাতনের সাহস না পায়।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিয়োগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
মন্তব্য করুন