শিরোনাম
৩০০ মিটার সড়কে ভোগান্তি ১০ ইউনিয়নের বাসিন্দাদেরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘অটো ফাইন সিস্টেম’ চালু যেদিন থেকেইউরোপে নারী কর্মী পাঠানোর উদ্যোগ, বাছাই শুরু আনসার-ভিডিপিতেবিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন রিজভীসহ চার নেতাইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, নিহত বেড়ে ৪৭
সারাদিনের খবর প্রতিবেদক
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ১:২৪ অপরাহ্ণ
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ১:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
তারেক রহমানের নির্দেশে

খোকার বহিষ্কারদেশ প্রত্যাহার

শেরপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জানে আলম খোকা

বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও শেরপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জানে আলম খোকার দল থেকে বহিষ্কারাদেশ দীর্ঘ পাঁচ বছর প্রতীক্ষার পর প্রত্যাহার করা হয়েছে।

রবিবার (২৮ ডিসেম্বর) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

দলীয় সূত্রে জানা যায়, জানে আলম খোকা ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৫ আসন (শেরপুর-ধুনট) থেকে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। পরবর্তীতে ২০২১ সালের শেরপুর পৌরসভা নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে নির্বাচন করে বিজয়ী হন। দলীয় সিদ্ধান্ত অমান্য করায় ২০২০ সালের ৩০ ডিসেম্বর তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।

শেরপুর শহর বিএনপির সূত্র জানায়, বহিষ্কারের পরও জানে আলম খোকা বিভিন্ন সময় দলীয় আন্দোলন-কর্মসূচিতে সম্পৃক্ত ছিলেন। আওয়ামী লীগ সরকারের সময় তিনি একাধিক মামলায় হয়রানির শিকার হন বলেও দলীয় নেতাদের দাবি।

গতকাল শেরপুর পৌর বিএনপির উদ্যোগে শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরি ও মহিলা অনার্স কলেজ চত্বরে আয়োজিত এক বিশেষ সাংগঠনিক সভা চলা কালে বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা মুঠোফোনে জানিয়েছেন— জানে আলম খোকার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। এ ঘোষণার সঙ্গে সঙ্গে সভাস্থলে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে পড়ে।

বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবরে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। এ সময় কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

শেরপুর পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা মুঠোফোনে তাকে জানিয়েছেন— জানে আলম খোকার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। এ ঘোষণার সঙ্গে সঙ্গে সভাস্থলে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে পড়ে।

শেরপুর শহর বিএনপির একাধিক সূত্র জানায়, বহিষ্কৃত থাকার পরও জানে আলম খোকা বিভিন্ন সময় দলীয় আন্দোলন ও কর্মসূচিতে সম্পৃক্ত ছিলেন। আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি একাধিক মামলায় রাজনৈতিক হয়রানির শিকার হন বলেও দলীয় নেতাদের দাবি।

সভায় বক্তব্যে জানে আলম খোকা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করতে দলের সব স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

মন্তব্য করুন

  • ফলো ফেসবুক
  • সাবস্ক্রাইব ইউটিউব
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০০ মিটার সড়কে ভোগান্তি ১০ ইউনিয়নের বাসিন্দাদের

1

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘অটো ফাইন সিস্টেম’ চালু যেদিন থেকে

2

ইউরোপে নারী কর্মী পাঠানোর উদ্যোগ, বাছাই শুরু আনসার-ভিডিপিতে

3

বাথরুমে হঠাৎ অসুস্থতা এড়াতে যেসব বিষয়ে সতর্ক থাকবেন

4

বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন রিজভীসহ চার নেতা

5

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, নিহত বেড়ে ৪৭

6

লোডশেডিংয়ের জন্য প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

7

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া

8

সীতাকুণ্ডে এলএনজি জাহাজে বিষক্রিয়ায় মৃত্যু / ২০ বছরেই থেমে গেল সানির জীবন, মায়ের স্বপ্নও ভাঙল

9

চুল পড়ার কারণ ৪ পুষ্টির ঘাটতি

10

সামিট-এক্সিলারেট চালু, গ্যাস সরবরাহ বেড়ে ২৪০ কোটি ঘনফুট

11

চন্দনাইশের পেয়ারা দেশ পেরিয়ে মধ্যপ্রাচ্যে

12

চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী

13

বাবা-মা নেই, কৃষক চাচার আশ্রয়ে তাসফিয়ার জিপিএ-৫

14

গ্যাস-বিদ্যুৎ সংকট / রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে জামায়াত আমিরের চিঠি

15

১৫ সেপ্টেম্বর থেকে একাদশে ভর্তির আবেদন, ক্লাস শুরুর সম্ভাবনা ১২ নভেম্বর

16

বিদ্যুৎ সংকটে চট্টগ্রাম ইপিজেডের সাপ্তাহিক ছুটি পরিবর্তন

17

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম

18

যুক্তরাষ্ট্র আমাদের ঘনিষ্ট বন্ধু: তথ্যমন্ত্রী

19

ঝালকাঠির ভাসমান পেয়ারার বাজারে মার্কিন রাষ্ট্রদূতের উচ্ছ্বাস

20
X