শিরোনাম
অধিকার-সংকট ও ঐতিহ্য রক্ষার বার্তা / আন্তর্জাতিক আদিবাসী দিবস আজমহেশখালী এলএনজি টার্মিনাল আংশিক চালু হতে পারে / গ্যাস-বিদ্যুৎ সংকট কাটার আশাইরান-ওমান আলোচনা ঘিরে বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দামবাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণা / পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছেবরিশালে আলোচনা সভায় / গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী
সারাদিনের খবর প্রতিবেদক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ১১:০৬ অপরাহ্ণ
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৫, ১১:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‘তারেক রহমানকে স্বাগত জানাতে বগুড়া থেকে প্রায় লক্ষাধিক নেতাকর্মী ঢাকায়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে তাকে স্বাগত জানাতে শুধুমাত্র বগুড়া থেকেই লক্ষাধিক নেতাকর্মী ঢাকায় পৌঁছেছেন।

আগামীকাল ২৫ ডিসেম্বর, বৃহস্পতিবার। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন। তার এই স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার ও আজ বুধবার সকাল থেকেই বগুড়া জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের লক্ষাধিক নেতাকর্মী ঢাকার পথে যাত্রা শুরু করেছেন। ইতিহাসের সাক্ষী হতে ৪ শতাধিক বড় বাস, ৩ শতাধিক মিনিবাস ও ৪ শর অধিক মাইক্রোবাসসহ ১২ উপজেলা থেকে ছেড়ে গেছে।

ইতোমধ্যেই বগুড়ার কোচ কাউন্টারের সকল টিকিট বিক্রি হয়ে গেছে। এছাড়া বগুড়া চারমাথা কেন্দ্রীয় টার্মিনাল থেকে আন্তঃজেলা কোচগুলো চলাচল সীমিত করে ঢাকার দিকে রওয়ানা দিয়েছে বলে জানিয়েছেন বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হামিদ মিটুল।

বগুড়া শহরের দত্তবাড়ি, ঠনঠনিয়া, বনানী ও মোহাম্মাদ আলী হাসপাতালের সামনে মাইক্রোবাস স্ট্যান্ডের গাড়িগুলোও রওয়ানা দিয়েছে। পথের সাথী, চলাচল, নিউ সেবা রেন্ট এ কার, জনতা রেন্ট এ কার, বন্ধু রেন্ট এ কার, ভান্ডারি রেন্ট এ কার, পদ্মা রেন্ট এর গাড়িগুলো আজ বুধবার সকাল থেকে ঢাকামুখী হয়েছে। সকাল ১০টার পর থেকে ৩ শতাধিক যানবাহন রওনা দেয় বনানী শাহ সুলতান গেট থেকে ৩ শতাধিক যানবাহন।

বগুড়া সদর উপজেলা ছাত্রদলের নেতা আকিব ও শাহ সুলতান কলেজের ছাত্রদল নেতা হাবিবুর রহমান হীরা বলেন, আমরা ইতিহাসের সাক্ষী হতে ঢাকায় যাচ্ছি।

এদিকে বগুড়া সদর, শাজাহানপুর, গাবতলী, শীবগঞ্জ ,সোনাতলা, সারিয়াকান্দি, কাহালু, নন্দীগ্রাম, শেরপুর, ধুনট, দুপচাচিয়া, আদমদীঘিসহ ও বগুড়া জেলা বিএনপির সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যায় শহরে ঢাকা বাসস্ট্যান্ড বনানী, স্টেশন রোড, মাটিডালি মোর, চারমাথা এলাকায় নেতাকর্মীদের যাওয়ার জন্য বাসগুলি ছেড়ে যায়। আজ বিকেলে ও রাতে তারা রওয়ানা দিবে।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান বলেন, ৩শ বাস নিয়ে আমরা আজ রওয়ানা হয়েছি।

জেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রশিদ সন্ধান বলেন, বনানী থেকে সাড়ে ৩শ বাস নিয়ে ঢাকার পথে আমরা তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত। গত দুদিনে উত্তরাঞ্চলের গেটওয়ে বনানী দিয়ে ঢাকা অভিমুখে বগুড়া থেকেই ১ হাজার বাস, মিনিবাস, মাইক্রোবাস এখন ঢাকার পথে বলে জানিয়েছেন ওই এলাকার দায়িত্বে থাকা মোটর শ্রমিক খোদা বক্স।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে গাড়ির বহর ও ঢাকায় যাওয়ার ছবি সকলেই আপলোড দিচ্ছেন।

জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদসা, শহর বিএনপির সভাপতি অ্যাড. হামিদুল হক চৌধুরী হিরু, স্বেচ্ছাসেবকদল নেতা মুকুল বলেন, আমরা একদিন আগেই ঢাকায় এসেছি। বগুড়ায় আমরা বিভিন্ন দলের ১ হাজার গাড়ি রেডি করে রেখে এসেছি। সকলেই আজ রাতের মধ্যেই ঢাকায় পৌঁছাবে। এজন্য ইউনিট ভিত্তিক গাড়ির তালিকা প্রনয়ন করে দেওয়া হয়েছে। এতে আনুমানিক ৫০ হাজার লোক যাবে। এছাড়াও বিভিন্ন ভাবে আরও ৫০ হাজার সাধারণ কর্মী যাবে বলে আশা প্রকাশ করেছেন।

আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর ৩০০ ফিটে সমাবেশস্থলে উপস্থিত গণমাধ্যমকর্মীদের এই কথা জানান বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাহালু-নন্দীগ্রাম আসনে ধানের শীষের প্রার্থী মোশারফ হোসেন। এসময় বগুড়া থেকে আসা বগুড়া জেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মোশারফ হোসেন বলেন, প্রিয় নেতা জনাব তারেক রহমানকে স্বাগত জানাতে আমরা বগুড়া থেকে লক্ষাধিক নেতাকর্মী এসেছেন।

আমরা বগুড়াবাসী বিগত দিনের কর্মসূচি সফল করেছি, আগামীকালকের কর্মসূচিও সফল করেই ঘরে ফিরবো ইনশাআল্লাহ।
উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে বৃহস্পতিবার দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনকে ঐতিহাসিক ও স্মরণীয় করে রাখতে এবং সংবর্ধনা দিতে রাজধানীর ৩০০ ফিট (পূর্বাচল) এলাকায় তৈরি করা হয়েছে এক সুবিশাল মঞ্চ। তারেক রহমানের আগমন উপলক্ষে রাজধানীসহ তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।

এমন অবস্থায় তাকে স্বাগত জানাতে একদিন আগেই ৩০০ ফিটের সমাবেশস্থলে জড়ো হয়েছেন নেতাকর্মীরা।

মন্তব্য করুন

  • ফলো ফেসবুক
  • সাবস্ক্রাইব ইউটিউব
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অধিকার-সংকট ও ঐতিহ্য রক্ষার বার্তা / আন্তর্জাতিক আদিবাসী দিবস আজ

1

এসএসসির ফল প্রকাশ সোমবার, যেভাবে জানা যাবে

2

মহেশখালী এলএনজি টার্মিনাল আংশিক চালু হতে পারে / গ্যাস-বিদ্যুৎ সংকট কাটার আশা

3

সকালে খালি পেটে মেথি ভেজানো পানি পানের উপকারিতা

4

ইরান-ওমান আলোচনা ঘিরে বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

5

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণা / পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে

6

বরিশালে আলোচনা সভায় / গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী

7

পোশাক রপ্তানিতে দ্বিতীয় বাংলাদেশ

8

দেশজুড়ে গ্যাস-বিদ্যুৎ সংকটের উন্নতি নেই

9

মানবতার প্রতীক / বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ

10

দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন / ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ

11

বরিশালে বিস্ফোরণ / চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’

12

ভারতীয় কাঁচামরিচ আমদানিতে বাজারে স্বস্তি, কেজিতে কমল ১৩০ টাকা

13

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

14

রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ৯

15

ফেসবুকে ফ্রি ভেরিফায়েড ব্যাজ, আবেদন করলেও পাবেন না যারা

16

বরিশালে মতবিনিময় সভায় / সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

17

বিশ্বকাপ পরবর্তী স্নায়ুযুদ্ধ / স্পেনের ওপর প্রতিশোধ নিল আর্জেন্টিনা

18

জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি

19

বন্যা পরিস্থিতি মোকাবিলায় বিদ্যুৎ বিভাগে নিয়ন্ত্রণ কক্ষ চালু

20
X