শিরোনাম
পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি / মালিকপক্ষের প্রস্তাব ১৫ হাজার ৭০০, শ্রমিকপক্ষের ২২ হাজার•প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চান: জুবাইদা রহমান•সাভার-আশুলিয়ায় ৫০ কারখানায় ছুটি / গাজীপুরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে শ্রমিক অসন্তোষ•ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড় ও বজ্রসহ বৃষ্টির শঙ্কা•জন্মদিনের শুভেচ্ছা জানাল শিশুরা, উপহার দিলেন প্রধানমন্ত্রী•
সারাদিনের খবর ডটকম প্রতিবেদক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ১০:৫৭ অপরাহ্ণ
আপডেট : ২০ ডিসেম্বর ২০২৫, ১০:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জাতীয় কবি নজরুলের সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত ওসমান হাদি

লাখো মানুষের ভালবাসায় অশ্রুসিক্ত বিদায় আর  রাষ্ট্রীয় সম্মানে জাতীয় কবির সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত হলেন চব্বিশের গণ-অভ্যুত্থানের অন্যতম রূপকার ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি

শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাঁকে সমাহিত করা হয়।

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে এক বিশাল শোক মিছিলের মাধ্যমে শহীদ হাদির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নিয়ে আসা হয়। সেখানে প্রশাসনের পক্ষ থেকে তাঁকে ‘গার্ড অব অনার’ প্রদানের মাধ্যমে রাষ্ট্রীয় মর্যাদা জানানো হয়। এরপর ধর্মীয় রীতি অনুযায়ী তাঁকে দাফন করা হয়। এ সময় তাঁর সহযোদ্ধা, পরিবারের সদস্য এবং হাজার হাজার সাধারণ মানুষের কান্নায় এক শোকাতুর পরিবেশের সৃষ্টি হয়।

ওসমান হাদিকে দাফনের সময় শোকাহত সতীর্থরা

ওসমান হাদিকে দাফনের সময় শোকাহত সতীর্থরা

ওসমান হাদির দাফনের সময় ঢাবি ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, প্রক্টর ড. সাইফুদ্দিন আহমদ, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, ওসমান হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক, নাসীরুদ্দীন পাটওয়ারী, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, ডাকসু ভিপি সাদিক কায়েম প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।

 

 

দাফন শেষে উপস্থিত ছাত্র-জনতা শহীদ হাদির কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় ‘শহীদ হাদি অমর হোক’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় এলাকা। উপস্থিত সহযোদ্ধারা অঙ্গীকার করেন, যে ইনকিলাবের স্বপ্ন দেখে হাদি নিজের জীবন উৎসর্গ করেছেন, তা বাস্তবায়নে তাঁরা অবিচল থাকবেন।

মন্তব্য করুন

  • ফলো ফেসবুক
  • সাবস্ক্রাইব ইউটিউব
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি / মালিকপক্ষের প্রস্তাব ১৫ হাজার ৭০০, শ্রমিকপক্ষের ২২ হাজার

1

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চান: জুবাইদা রহমান

2

সাভার-আশুলিয়ায় ৫০ কারখানায় ছুটি / গাজীপুরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে শ্রমিক অসন্তোষ

3

ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড় ও বজ্রসহ বৃষ্টির শঙ্কা

4

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

5

জন্মদিনের শুভেচ্ছা জানাল শিশুরা, উপহার দিলেন প্রধানমন্ত্রী

6

মধ্যপ্রাচ্যে রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ

7

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

8

জাতিসংঘে রোহিঙ্গাবিষয়ক প্রস্তাব বিপুল ভোটে গৃহীত

9

এমন প্রশ্ন তুলেছেন চিত্রনায়িকা মুনমুন / সিনেমার লোকেরা কেন রাজনীতি করবে?

10

ইরানের পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে একমত যুক্তরাষ্ট্র ও চীন : ট্রাম্প

11

৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

12

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

13

৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

14

৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন

15

বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধারে জাপানের ৬শ’ কোটি ডলারের পরিকল্পনা

16

ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল

17

রাষ্ট্রপতির সঙ্গে ভুটানের রাজার সাক্ষাৎ

18

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ

19

পূর্ণ ক্ষমতায় চালু ভাসমান এলএনজি টার্মিনালগুলো

20
X