শিরোনাম
ঢাকায় আসছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, আলোচনায় মাদক ও সন্ত্রাস দমনতিস্তা চুক্তি আটকে রেখেছিলেন মমতা, বিজেপির জয়ে আশা দেখছে বাংলাদেশদুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগ / সরকারের হস্তক্ষেপে ভেঙে গেল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকেরপারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ / রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে ইউরেনিয়াম জ্বালানি লোডিং কার্যক্রম উদ্বোধন
সারাদিনের খবর প্রতিবেদক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ৫:২৮ অপরাহ্ণ
আপডেট : ১৯ নভেম্বর ২০২৫, ৫:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
মুসলিম তরুণ–হিন্দু তরুণীর পালিয়ে বিয়ে

অপহরণ ও ধর্ষণের মামলায় মুসলিম পরিবার গৃহছাড়া

নিজস্ব প্রতিবেদক 

বরিশালের বাকেরগঞ্জে প্রেমের সম্পর্কের সূত্র ধরে মুসলিম তরুণ ও হিন্দু তরুণীর পালিয়ে বিয়ের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনাকে কেন্দ্র করে তরুণের পরিবারের বিরুদ্ধে ‘অপহরণ ও ধর্ষণ’ অভিযোগে মামলা করা হয়েছে। তবে এ মামলাকে ভিত্তিহীন ও মিথ্যা বলে দাবি করেছে তরুণের পরিবার। তরুণের পরিবারের সবার বিরুদ্ধে মামলা হওয়ার পরে থেকে গৃহছাড়া হয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ উঠেছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বাকেরগঞ্জ পৌরসভার ৮ নং ওয়ার্ডের মো: মাহবুব মাঝির পুত্র সান মাঝি ও রঙ্গশ্রী ইউনিয়নের ফলাঘর গ্রামের অমল কৃষ্ণ সাহার কন্যা সৃষ্টি সাহার মধ্যে প্রেমের সম্পর্ক চলছিল। গত ৬ নভেম্বর সুযোগ পেয়ে তারা পালিয়ে যায় এবং পরে গোপনে বিয়ে করে বলে দাবি করেছে ছেলের পরিবার। কিন্তু মেয়ের পরিবার জানায়, মেয়েকে জোরপূর্বক নিয়ে যাওয়া হয়েছে এবং তার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করানো হয়েছে।

 

তবে এ বিষয়ে তরুণী সৃষ্টি সাহা সংবাদ মাধ্যমকে জানায়, সান মাঝির সাথে তার দীর্ঘদিনের সম্পর্ক ছিল তাই নিজের ইচ্ছায় দুজনে একত্রে পালিয়েছে। এবং তিনি হিন্দু ধর্ম ছেড়ে মুসলিম ধর্ম গ্রহণ করেছেন বলে দাবি করেন এই তরুণী সৃষ্টি সাহা।

 

ঘটনার পর মেয়ে বাবা অমল কৃষ্ণ সাহা থানায় বাদী হয়ে অপহরণ ও ধর্ষণের অভিযোগে মো: সান মাঝি সহ তার পিতা-মাতা সহ পরিবারের চারজনকে আসামি করে মামলা দায়ের করলে পরিস্থিতি জটিল আকার ধারণ করে। মামলার পর থেকেই তরুণের পরিবার এলাকায় অবস্থান করতে পারছেন না। তারা অভিযোগ করেছেন, মামলা দিয়ে তাদের সামাজিকভাবে হেয় করা ও হয়রানি করা হচ্ছে। পরিবারের সবাই এখন পালিয়ে থেকে মানবেতর জীবন যাপন করছে।

 

গত ১৬ নভেম্বর রবিবার সৃষ্টি সাহার বাবার দায়ের করা মামলায় ঢাকা থেকে ওই তরুণ-তরুণী দুইজনকে গ্রেফতার করে বাকেরগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃত সান মাঝি কে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।

 

তবে এ বিষয়ে জানতে চাইলে মাহবুব মাঝি সংবাদ মাধ্যমকে জানায়, আমার ছেলে সান ও সৃষ্টি পালানোর বিষয়ে আমরা কিছু জানতাম না। এখন আমাদেরকে মিথ্যে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। সঠিক তদন্ত করে মিথ্যা মামলার হয়রানি থেকে বাঁচতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন তিনি।

 

অপরদিকে উদ্ধারকৃত তরুণী সৃষ্টি সাহার পরিবার এই ঘটনাকে অন্য খাতে প্রবাবিত করতে তাদের মেয়েকে বিভিন্নভাবে ভুল বুঝিয়ে আদালতে মিথ্যে জবানবন্দী দেয়ার চেষ্টা চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

 

এ বিষয়ে অমল কৃষ্ণ সাহার কাছে জানতে চাইলে তিনি গণমাধ্যমে কোন কথা বলতে রাজি হননি।

 

এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম আজাদ জানান, অভিযোগের ভিত্তিতে আইনগত প্রক্রিয়ায় তরুণ–তরুণীকে উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত তরুণ সান মাঝিকে জেল হাজতে পাঠানো হয়েছে। তরুণীকে আদালতের মাধ্যমে বক্তব্য গ্রহণের জন্য সেফ কাস্টডিতে পাঠানো হয়েছে। তদন্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

 

 

মন্তব্য করুন

  • ফলো ফেসবুক
  • সাবস্ক্রাইব ইউটিউব
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বর ঠোসা কেন হয়, হলে করণীয় কী?

1

ঢাকায় আসছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, আলোচনায় মাদক ও সন্ত্রাস দমন

2

তিস্তা চুক্তি আটকে রেখেছিলেন মমতা, বিজেপির জয়ে আশা দেখছে বাংলাদেশ

3

দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগ / সরকারের হস্তক্ষেপে ভেঙে গেল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড

4

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের

5

পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ / রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে ইউরেনিয়াম জ্বালানি লোডিং কার্যক্রম উদ্বোধন

6

‘যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি’ পরিদর্শনকালে / শিশুদের মোবাইল থেকে বের করে বইয়ের মধ্যে নিয়ে আসতে চাই: প্রধানমন্ত্রী

7

জনগণের সেবা করে এমন একটি গণতন্ত্রের পক্ষে দাঁড়াতে হবে

8

৮০ শতাংশই হবেন নারী / দেশে ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

9

শুক্রবার দ্য টেলিগ্রাফ এ খবর জানিয়েছে / যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ট্রাম্প

10

রাজধানী জুড়ে তেলের জন্য হাহাকার / সেই সাথে বেড়েছে যানজট

11

ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্তে চালকসহ সব যাত্রী নিহত

12

সংরক্ষিত নারী আসনে বিএনপি মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু আজ

13

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৬৮, আবেদন এইচএসসি-এসএসসি পাসেও

14

সার্জেন্ট নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন শুরু ৮ মার্চ

15

সৈনিক নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী, আবেদন এসএসসি পাসেই

16

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে চাকরি, আবেদন শুরু ১৬ মার্চ

17

কৃষি গবেষণা ইনস্টিটিউটে বড় নিয়োগ, পদ ১৯১, আবেদন এইচএসসি-এসএসসি পাসেও

18

টেলিযোগাযোগ অধিদপ্তরে চাকরি, পদ ৩১, আবেদন শেষ ১৬ এপ্রিল

19

সহকারী পরিচালক নিয়োগ দেবে বাংলাদেশ ব্যাংক, পদ সংখ্যা ১০৮, আবেদন স্নাতক পাসেই

20
X