শিরোনাম
রাষ্ট্রপতির সঙ্গে ভুটানের রাজার সাক্ষাৎ•পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ•পূর্ণ ক্ষমতায় চালু ভাসমান এলএনজি টার্মিনালগুলো•সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত•বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভা অনুষ্ঠিত•
সারাদিনের খবর প্রতিবেদক
প্রকাশ : ৪ জানুয়ারি ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ণ
আপডেট : ৪ জানুয়ারি ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

আমরাই ভেনেজ়ুয়েলাকে চালাব’, ঘোষণা ট্রাম্পের

ছবি সংগৃহীত

‘নিরাপদে ক্ষমতার পরিবর্তন না হওয়া পর্যন্ত আমরা ভেনেজুয়েলা চালাবো,’ ট্রাম্পের ঘোষণা

মার্কিন বাহিনী ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া অ্যাডেলা ফ্লোরেসকে তুলে এনেছে। দেশটির রাজধানী কারাকাসের বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালিয়ে তাদেরকে আটক করা হয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এমন দাবি করেছেন।

এদিকে, নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার করে দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে নিশ্চিত হলে বিশ্বের নজর থাকবে ভেনেজুয়েলাকে এরপর কে পরিচালনা করবে, সেদিকে। এখন পর্যন্ত প্রকাশিত তথ্য অনুযায়ী, ভেনেজুয়েলায় আর কোনো সামরিক আক্রমণ হবে না এবং মাদুরোকে অপসারণ করেই ডোনাল্ড ট্রাম্প নিজেকে সন্তুষ্ট বিবেচনা করবেন। কিন্তু প্রশ্ন হলো, মাদুরো ছাড়াও কি চাভেসপন্থীরা (চাভিস্মো) ক্ষমতায় টিকে থাকবে?

এমন প্রশ্নের উত্তরে নজর রাখতে হবে তিনজনের দিকে—দেশটির ভাইস-প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেস, স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাবেয়ো এবং প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো। ভেনেজুয়েলায় মার্কিন হামলার কয়েক ঘণ্টা পরই এই তিনজন টেলিভিশনে উপস্থিত হন।

ধারণা করা হচ্ছে, তারাই নেতৃত্বে আসতে পারেন। পাদ্রিনো ও কাবেয়ো দুজনই সেনাবাহিনীর ভেতরে ব্যাপক প্রভাবশালী। তাই বাহিনী যেকোনো একজনের প্রতিই অনুগত থাকতে পারে। এ ক্ষেত্রে ক্ষমতার লাগাম কার হাতে যাবে, তা নির্ধারণে সশস্ত্র বাহিনীর ভূমিকা হবে কেন্দ্রীয়। অন্যদিকে রদ্রিগেসের হাতে বেসামরিক ও অর্থনৈতিক ক্ষমতা বেশি। তবে কাবেয়ো ও পাদ্রিনোর মতো সেনাবাহিনীর ওপর তার একই ধরনের প্রভাব নেই।
যদিও নেতৃত্বের ক্ষেত্রে আরেকটি বড় অনিশ্চয়তা হলো বিরোধী শিবির। যার নেতৃত্বে আছেন সদ্য নোবেল শান্তি পুরস্কার জয়ী মারিয়া কোরিনা মাচাদো।

মাচাডোর জন্য ভেনেজুয়েলার নেতৃত্ব নেওয়া ‘খুব কঠিন’ হবে : ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞেস করা হয় যে, তিনি কি বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাডোর সঙ্গে যোগাযোগ করেছেন?

জবাবে তিনি বলেন, মাচাডোর জন্য ভেনেজুয়েলার নেতৃত্ব নেওয়া “খুব কঠিন” হবে।

তিনি বলেন, যদিও তিনি “খুব ভালো মানুষ”, কিন্তু “তার দেশের ভেতরে সমর্থন বা সম্মান নেই”।

‘আমরাই ভেনেজ়ুয়েলাকে চালাব’, ঘোষণা ট্রাম্পের

ভেনেজ়ুয়েলার প্রেসিডেন্টকে আটক করেছে আমেরিকা। এর পর থেকেই প্রশ্ন উঠছিল, সেই দেশের প্রশাসন সামলাবে কে? শনিবার তা স্পষ্ট করলেন ডোনাল্ট ট্রাম্প। তিনি বলেন, ‘আমরাই ভেনেজ়ুয়েলাকে চালাব।’

সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক ডোনাল্ড ট্রাম্পকে জিজ্ঞেস করেন, যুক্তরাষ্ট্র যদি ভেনেজুয়েলা পরিচালনা করে, তবে কি মার্কিন সেনারা মাটিতে থাকবে?

তিনি বলেন, “আমরা মাটিতে সেনা পাঠাতে ভয় পাই না” এবং জানান, “গত রাতে খুব উচ্চ পর্যায়ে আমাদের সেনারা (সেখানকার) মাটিতে ছিল।”

তিনি আরও যোগ করেন, “আমরা নিশ্চিত করব যে দেশটি সঠিকভাবে পরিচালিত হচ্ছে।”

ট্রাম্পকে জিজ্ঞেস করা হয়, তিনি কোন প্রক্রিয়ায় দেশটি পরিচালনা করবেন। তিনি বলেন, “আমরা এখন লোকজনকে মনোনীত করছি” এবং “আমরা আপনাদের জানাবো তারা কারা।”

এরপর তাকে জিজ্ঞেস করা হয়, ভেনেজুয়েলাকে কে পরিচালনা করবে।

তিনি হাতের ইশারায় নিজের দিকে এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর দিকে ইঙ্গিত করে বলেন, “মূলত কিছু সময়ের জন্য যারা আমার পেছনে দাঁড়িয়ে আছে, তারাই।”

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলায় মার্কিন হস্তক্ষেপ নতুন সুযোগ সৃষ্টি করবে এবং দেশটির বিশাল শক্তি খাতে যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিগুলো বিনিয়োগ করবে। খবর আল জাজিরার।

ট্রাম্প দাবি করেছেন, ‘যে তেল ব্যবসা ভেনেজুয়েলায় চলছে, তা দীর্ঘ সময় ধরে একেবারেই ব্যর্থ। তারা প্রায় কিছুই উৎপাদন করতে পারছিল না, যা করার সক্ষমতা ছিল তার তুলনায়।’

তিনি আরও বলেন, ‘আমাদের বড় বড় মার্কিন তেল কোম্পানি— যেগুলো বিশ্বের সেরা। সেখানে যাবে, বিলিয়ন ডলার খরচ করে ভাঙাচোরা তেল অবকাঠামো সংস্কার করবে এবং দেশটির জন্য লাভবান হবে।’

সূত্র: আল জাজিরা, বিবিসি বাংলা

মন্তব্য করুন

  • ফলো ফেসবুক
  • সাবস্ক্রাইব ইউটিউব
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল

1

রাষ্ট্রপতির সঙ্গে ভুটানের রাজার সাক্ষাৎ

2

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ

3

পূর্ণ ক্ষমতায় চালু ভাসমান এলএনজি টার্মিনালগুলো

4

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

5

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভা অনুষ্ঠিত

6

ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে বুড়িগঙ্গায় মনোমুগ্ধকর নৌকাবাইচ অনুষ্ঠিত

7

শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

8

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি– মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক জীবন

9

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

10

চলছে ভোট গণনা / ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনষ্ঠিত

11

কচু খেলেই গলায় চুলকানি? অস্বস্তি কমাতে কী করবেন

12

৩০০ মিটার সড়কে ভোগান্তি ১০ ইউনিয়নের বাসিন্দাদের

13

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘অটো ফাইন সিস্টেম’ চালু যেদিন থেকে

14

ইউরোপে নারী কর্মী পাঠানোর উদ্যোগ, বাছাই শুরু আনসার-ভিডিপিতে

15

বাথরুমে হঠাৎ অসুস্থতা এড়াতে যেসব বিষয়ে সতর্ক থাকবেন

16

বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন রিজভীসহ চার নেতা

17

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, নিহত বেড়ে ৪৭

18

লোডশেডিংয়ের জন্য প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

19

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া

20
X