শিরোনাম
দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন•জাতিসংঘে রোহিঙ্গাবিষয়ক প্রস্তাব বিপুল ভোটে গৃহীত•৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন•বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধারে জাপানের ৬শ’ কোটি ডলারের পরিকল্পনা•রাষ্ট্রপতির সঙ্গে ভুটানের রাজার সাক্ষাৎ•
সারাদিনের খবর ডটকম প্রতিবেদক
প্রকাশ : ৩ জানুয়ারি ২০২৬, ১১:৪২ অপরাহ্ণ
আপডেট : ৩ জানুয়ারি ২০২৬, ১১:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভেনেজুয়েলায় সরকার পরিবর্তনের ডাক দিয়েছেন দেশটির বিরোধী দলীয় নেত্রী ও নোবেল শান্তি পুরস্কারজয়ী মারিয়া কোরিনা মাচাদো

নোবেল শান্তি পুরস্কারজয়ী মারিয়া কোরিনা মাচাদো সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্র আজ শনিবার ভোরে ভেনেজুয়েলাজুড়ে বিমান হামলা চালিয়েছে। এতে ভোরের আগেই রাজধানী কারাকাস প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে ওঠে। এর কিছুক্ষণ পরেই ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, মার্কিন বাহিনী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে বন্দী করে ভেনেজুয়েলা থেকে আকাশপথে দেশের বাইরে নিয়ে গেছে।

এরপরে ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো দেশটিতে সরকার পরিবর্তনের ডাক দিয়েছেন। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আজ শনিবার যুক্তরাষ্ট্র আটক করার পর প্রথমবারের মতো প্রকাশ্যে বিবৃতি দিয়েছেন মাচাদো।

তিনি বলেছেন, ‘জনগণের সার্বভৌমত্বের’ সময় এসেছে। তিনি নির্বাচনে মাদুরোর প্রধান প্রতিদ্বন্দ্বি প্রার্থী এডমুন্ডো গঞ্জালেজ উরুতিয়াকে পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন।

ভেনেজুয়েলার জনগণের উদ্দেশে দেওয়া এক চিঠিতে মাচাদো বলেন, জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার সময় এসেছে। তিনি ২০২৪ সালের নির্বাচনে মাদুরোর প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী এডমুন্ডো গঞ্জালেজ উরুতিয়াকে পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব দেওয়ার আহ্বান জানান।

চিঠিতে মাচাদো বলেন, নিকোলাস মাদুরো আজ থেকে আন্তর্জাতিক বিচারব্যবস্থার মুখোমুখি হচ্ছেন। ভেনেজুয়েলার সাধারণ মানুষসহ বিভিন্ন দেশের নাগরিকদের ওপর সংঘটিত ভয়াবহ অপরাধের জন্য তাকে এখন জবাবদিহি করতে হবে।

তিনি আরও বলেন, আলোচনার মাধ্যমে সমাধানে আসতে মাদুরো বারবার অস্বীকৃতি জানিয়েছেন। ফলে মার্কিন সরকার আইন প্রয়োগের যে প্রতিশ্রুতি দিয়েছিল, সেটিই বাস্তবায়ন করা হয়েছে বলে তিনি দাবি করেন।

মাচাদোর ভাষ্য অনুযায়ী, ভেনেজুয়েলায় এখন জনগণের শাসন ও সার্বভৌমত্ব পুনঃপ্রতিষ্ঠার সময় এসেছে। তিনি বলেন, দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে, রাজনৈতিক বন্দিদের মুক্তি দেওয়া হবে এবং একটি নতুন ভেনেজুয়েলা গড়ে তোলা হবে। একই সঙ্গে প্রবাসে থাকা নাগরিকদের আবারও দেশে ফিরিয়ে আনার প্রতিশ্রুতিও দেন তিনি।

মাচাদো দাবি করেন, ২০২৪ সালের নির্বাচনে এডমুন্ডো গঞ্জালেজ উরুতিয়াই প্রকৃত বিজয়ী ছিলেন এবং তিনিই ভেনেজুয়েলার বৈধ প্রেসিডেন্ট। তবে ওই নির্বাচনকে ঘিরে ব্যাপক কারচুপির অভিযোগ ওঠে এবং বিতর্কের মধ্যেই চলতি বছরের শুরুতে মাদুরো পুনরায় প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন।

নির্বাচনের পর গঞ্জালেজ দেশ ছেড়ে স্পেনে চলে যান এবং বর্তমানে সেখানেই অবস্থান করছেন। তাকে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়ে মাচাদো বলেন, গঞ্জালেজকে অবিলম্বে সাংবিধানিক দায়িত্ব গ্রহণ করতে হবে। একই সঙ্গে সশস্ত্র বাহিনীর প্রতিটি স্তরের অফিসার ও সৈনিকদের তাকে প্রধান সেনাপতি হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান তিনি।

মাচাদো বলেন, দেশের ওপর অর্পিত দায়িত্ব পালনে তারা প্রস্তুত। গণতন্ত্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত সবাইকে সজাগ, সক্রিয় ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

মাচাদোর এই চিঠি নিজের এক্স অ্যাকাউন্টে শেয়ার করে এডমুন্ডো গঞ্জালেজ উরুতিয়া বলেন, ভেনেজুয়েলার নাগরিকরা এক চূড়ান্ত সময় পার করছেন। তিনি দাবি করেন, মাতৃভূমিকে নতুন করে গড়ে তোলার জন্য তারা সম্পূর্ণ প্রস্তুত। ও নোবেল শান্তি পুরস্কারজয়ী মারিয়া কোরিনা মাচাদো। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্র আটক করার পর শনিবার প্রথমবারের মতো প্রকাশ্যে বিবৃতি দেন তিনি।

ভেনেজুয়েলার জনগণের উদ্দেশে দেওয়া এক চিঠিতে মাচাদো বলেন, জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার সময় এসেছে। তিনি ২০২৪ সালের নির্বাচনে মাদুরোর প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী এডমুন্ডো গঞ্জালেজ উরুতিয়াকে পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব দেওয়ার আহ্বান জানান।

চিঠিতে মাচাদো বলেন, নিকোলাস মাদুরো আজ থেকে আন্তর্জাতিক বিচারব্যবস্থার মুখোমুখি হচ্ছেন। ভেনেজুয়েলার সাধারণ মানুষসহ বিভিন্ন দেশের নাগরিকদের ওপর সংঘটিত ভয়াবহ অপরাধের জন্য তাকে এখন জবাবদিহি করতে হবে।

তিনি আরও বলেন, আলোচনার মাধ্যমে সমাধানে আসতে মাদুরো বারবার অস্বীকৃতি জানিয়েছেন। ফলে মার্কিন সরকার আইন প্রয়োগের যে প্রতিশ্রুতি দিয়েছিল, সেটিই বাস্তবায়ন করা হয়েছে বলে তিনি দাবি করেন।

মাচাদোর ভাষ্য অনুযায়ী, ভেনেজুয়েলায় এখন জনগণের শাসন ও সার্বভৌমত্ব পুনঃপ্রতিষ্ঠার সময় এসেছে। তিনি বলেন, দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে, রাজনৈতিক বন্দিদের মুক্তি দেওয়া হবে এবং একটি নতুন ভেনেজুয়েলা গড়ে তোলা হবে। একই সঙ্গে প্রবাসে থাকা নাগরিকদের আবারও দেশে ফিরিয়ে আনার প্রতিশ্রুতিও দেন তিনি।

মাচাদো দাবি করেন, ২০২৪ সালের নির্বাচনে এডমুন্ডো গঞ্জালেজ উরুতিয়াই প্রকৃত বিজয়ী ছিলেন এবং তিনিই ভেনেজুয়েলার বৈধ প্রেসিডেন্ট। তবে ওই নির্বাচনকে ঘিরে ব্যাপক কারচুপির অভিযোগ ওঠে এবং বিতর্কের মধ্যেই চলতি বছরের শুরুতে মাদুরো পুনরায় প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন।

নির্বাচনের পর গঞ্জালেজ দেশ ছেড়ে স্পেনে চলে যান এবং বর্তমানে সেখানেই অবস্থান করছেন। তাকে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়ে মাচাদো বলেন, গঞ্জালেজকে অবিলম্বে সাংবিধানিক দায়িত্ব গ্রহণ করতে হবে। একই সঙ্গে সশস্ত্র বাহিনীর প্রতিটি স্তরের অফিসার ও সৈনিকদের তাকে প্রধান সেনাপতি হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান তিনি।

মাচাদো বলেন, দেশের ওপর অর্পিত দায়িত্ব পালনে তারা প্রস্তুত। গণতন্ত্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত সবাইকে সজাগ, সক্রিয় ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

মাচাদোর এই চিঠি নিজের এক্স অ্যাকাউন্টে শেয়ার করে এডমুন্ডো গঞ্জালেজ উরুতিয়া বলেন, ভেনেজুয়েলার নাগরিকরা এক চূড়ান্ত সময় পার করছেন। তিনি দাবি করেন, মাতৃভূমিকে নতুন করে গড়ে তোলার জন্য তারা সম্পূর্ণ প্রস্তুত।

মন্তব্য করুন

  • ফলো ফেসবুক
  • সাবস্ক্রাইব ইউটিউব
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

1

জাতিসংঘে রোহিঙ্গাবিষয়ক প্রস্তাব বিপুল ভোটে গৃহীত

2

এমন প্রশ্ন তুলেছেন চিত্রনায়িকা মুনমুন / সিনেমার লোকেরা কেন রাজনীতি করবে?

3

ইরানের পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে একমত যুক্তরাষ্ট্র ও চীন : ট্রাম্প

4

৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

5

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

6

৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

7

৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন

8

বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধারে জাপানের ৬শ’ কোটি ডলারের পরিকল্পনা

9

ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল

10

রাষ্ট্রপতির সঙ্গে ভুটানের রাজার সাক্ষাৎ

11

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ

12

পূর্ণ ক্ষমতায় চালু ভাসমান এলএনজি টার্মিনালগুলো

13

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

14

বৃহত্তর চট্টগ্রাম জাতীয় পার্টির কর্মীসভা অনুষ্ঠিত

15

ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে বুড়িগঙ্গায় মনোমুগ্ধকর নৌকাবাইচ অনুষ্ঠিত

16

শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

17

পৌর চেয়ারম্যান থেকে রাষ্ট্রপতি– মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক জীবন

18

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

19

চলছে ভোট গণনা / ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনষ্ঠিত

20
X