শিরোনাম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘অটো ফাইন সিস্টেম’ চালু যেদিন থেকেইউরোপে নারী কর্মী পাঠানোর উদ্যোগ, বাছাই শুরু আনসার-ভিডিপিতেবিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন রিজভীসহ চার নেতাইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, নিহত বেড়ে ৪৭লোডশেডিংয়ের জন্য প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ
সারাদিনের খবর প্রতিবেদক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ৮:৫৬ অপরাহ্ণ
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৫, ৯:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
৯ কোটি ২০ লাখ রুপিতে

আইপিএল নিলামে রেকর্ড পারিশ্রমিকে কলকাতা নাইট রাইডার্সে বাংলাদেশের মুস্তাফিজ

Fizz to KKR 9.20 cr

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) ৯ কোটি ২০ লাখ রুপিতে বাংলাদেশি বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। বাঁহাতি পেসার ফিজকে পেতে লড়াই করছে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স। তবে শেষ পর্যন্ত তাকে দলে ভিড়িয়েছে কলকাতা।

এখন পর্যন্ত আইপিএল নিলামে বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ মূল্য এটি। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১২ কোটি ৩৭ লাখ টাকা। ২০০৯ সালে মাশরাফি বিন মুর্তজাকে ৬ লাখ ডলারে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স।

আইপিএল নিলামের ইতিহাসে এর আগে সর্বোচ্চ দামি বাংলাদেশি খেলোয়াড় ছিলেন সাকিব আল হাসান। ২০২১ সালে তাকে ৩ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছিল কলকাতা। আট মৌসুম খেলা মোস্তাফিজও এর আগে কখনো ২ কোটি ২০ লাখ রুপির বেশি দাম পাননি। এবার তার মূল্য উঠলো ৯ কোটি ২০ লাখ রুপি।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সংযুক্ত আরব আমিরাতে বসেছে আইপিএলের ১৯তম আসরের মিনি নিলাম। যেখানে ২ কোটি রুপি ভিত্তিমূল্যের মোস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স।

২০২৬ আসরের আইপিএল নিলামে নাম ছিল সাত বাংলাদেশি ক্রিকেটারের। কিন্তু দুপুর, বিকেল ও সন্ধ্যা শেষেও তাদের কারও নাম উঠছিল না নিলামে। অনেক অপেক্ষার পর শেষমেশ রাতের শুরুতে নাম ওঠে মোস্তাফিজের।
সঞ্চালকের মুখে বাংলাদেশি পেসারের নাম উচ্চারণ হতেই প্রথমে দাম হাঁকায় দিল্লি ক্যাপিটালস। লড়াইয়ে নামে চেন্নাই সুপার কিংস। এরপর যোগ দেয় কলকাতাও। তিন ফ্র্যাঞ্চাইজির কাড়াকাড়িতে দ্রুত দাম উঠতে থাকে টাইগার পেসারের। শেষ পর্যন্ত চেন্নাইকে হারিয়ে মোস্তাফিজকে নিজেদের করে নেয় কলকাতা। ২০১৬ সাল থেকে আইপিএলের আট মৌসুমে একাধিক ফ্র্যাঞ্চাইজির হয়ে খেললেও এবারই প্রথম কলকাতায় জায়গা হলো তার। তাও আবার বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ দামে।

আবুধাবীতে অনুষ্ঠিত আইপিএল নিলামে এবার মোস্তাফিজুর রহমানকে ঘিরে দলগুলোর ছিল বেশ আগ্রহ। মূল লড়াইটা হয় চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যে। শেষপর্যন্ত বাংলাদেশের বাঁ-হাতি পেসারকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। মোস্তাফিজের ভিত্তিমূল ছিল২ কোটি রুপি।

নিলামের শুরু থেকে মোস্তাফিজকে দলে নেওয়ার জন্য বিড শুরু করে কেকেআর। চেন্নাইয়ের সঙ্গে লড়াই করে দাম তুলতে থাকে বাংলার দলটি। মাঝমাঝে দিল্লি তাকে দলে নেওয়ার বিডে প্রবেশ করেছিল। তবে দাম ৪ কোটির ওপরে উঠতেই সরে যায় ফ্র্যাঞ্চাইজিটি। এরপর লড়াই জমে ওঠে কলকাতা ও চেন্নাইয়ের মধ্যে। শেষ পর্যন্ত কলকাতা বাংলাদেশের এই তারকাপেসারকে রেকর্ড দামে দলে ভিড়িয়েছে।

আইপিএলের ইতিহাসে বাংলাদেশের সবচেয়ে দামি ক্রিকেটার হলেন মোস্তাফিজুর রহমান। এই বাঁহাতি পেসার গত মৌসুমে জেক ফ্রেজার-ম্যাকগার্কের বদলি হিসেবে দিল্লি ক্যাপিটালসে খেলেছেন।

মন্তব্য করুন

  • ফলো ফেসবুক
  • সাবস্ক্রাইব ইউটিউব
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘অটো ফাইন সিস্টেম’ চালু যেদিন থেকে

1

ইউরোপে নারী কর্মী পাঠানোর উদ্যোগ, বাছাই শুরু আনসার-ভিডিপিতে

2

বাথরুমে হঠাৎ অসুস্থতা এড়াতে যেসব বিষয়ে সতর্ক থাকবেন

3

বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন রিজভীসহ চার নেতা

4

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, নিহত বেড়ে ৪৭

5

লোডশেডিংয়ের জন্য প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

6

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া

7

সীতাকুণ্ডে এলএনজি জাহাজে বিষক্রিয়ায় মৃত্যু / ২০ বছরেই থেমে গেল সানির জীবন, মায়ের স্বপ্নও ভাঙল

8

চুল পড়ার কারণ ৪ পুষ্টির ঘাটতি

9

সামিট-এক্সিলারেট চালু, গ্যাস সরবরাহ বেড়ে ২৪০ কোটি ঘনফুট

10

চন্দনাইশের পেয়ারা দেশ পেরিয়ে মধ্যপ্রাচ্যে

11

চট্টগ্রামে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী

12

বাবা-মা নেই, কৃষক চাচার আশ্রয়ে তাসফিয়ার জিপিএ-৫

13

গ্যাস-বিদ্যুৎ সংকট / রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে জামায়াত আমিরের চিঠি

14

১৫ সেপ্টেম্বর থেকে একাদশে ভর্তির আবেদন, ক্লাস শুরুর সম্ভাবনা ১২ নভেম্বর

15

বিদ্যুৎ সংকটে চট্টগ্রাম ইপিজেডের সাপ্তাহিক ছুটি পরিবর্তন

16

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম

17

যুক্তরাষ্ট্র আমাদের ঘনিষ্ট বন্ধু: তথ্যমন্ত্রী

18

ঝালকাঠির ভাসমান পেয়ারার বাজারে মার্কিন রাষ্ট্রদূতের উচ্ছ্বাস

19

আল-জাজিরার বিশ্লেষণ / ট্রাম্পের সঙ্গে খুবই বিপজ্জনক খেলা খেলছেন নেতানিয়াহু

20
X