শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চান: জুবাইদা রহমান•সাভার-আশুলিয়ায় ৫০ কারখানায় ছুটি / গাজীপুরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে শ্রমিক অসন্তোষ•ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড় ও বজ্রসহ বৃষ্টির শঙ্কা•জন্মদিনের শুভেচ্ছা জানাল শিশুরা, উপহার দিলেন প্রধানমন্ত্রী•মধ্যপ্রাচ্যে রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ•
সারাদিনের খবর ডটকম প্রতিবেদক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ৭:২৭ পূর্বাহ্ণ
আপডেট : ১৯ নভেম্বর ২০২৫, ৭:২৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

দুমকিতে খাসজমির দোকান দখলের অভিযোগ

দুমকী প্রতিবেদক

পটুয়াখালীর দুমকি উপজেলার বোর্ড অফিস বাজার সড়কে দীর্ঘদিনের ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে খাসজমির ভিটি দখলে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা কাওসার মিরার বিরুদ্ধে। দখল করা দোকানঘরে এখন নতুন করে পোল্ট্রি ব্যবসা চলছে। এতে জীবিকা হারিয়ে পথে বসার অবস্থা হয়েছে পিতৃহারা যুবক ব্যবসায়ী মহিউদ্দিন হাওলাদারের। বিষয়টি নিয়ে তিনি সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে বলা হয়, মহিউদ্দিন ও তাঁর বাবা খালেক হাওলাদার দীর্ঘদিন ধরে মুরাদিয়া বোর্ড অফিস বাজার সড়কে রেকর্ডিও ও খাসজমির ওপর দোকানঘর নির্মাণ করে ব্যবসা করতেন। বাবার মৃত্যুর পর একমাত্র উত্তরাধিকারী হিসেবে তিনিই সেখানে নিয়মিত ব্যবসা চালিয়ে আসছিলেন।

অভিযোগ অনুযায়ী, গত বছরের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর ওই ভিটির প্রতি নজর পড়ে কাওসার মিরার। ১৪ সেপ্টেম্বর রাতে লোকজন নিয়ে দোকান ভাঙচুর ও লুটপাট করে তাঁকে উচ্ছেদ করেন। রাতারাতি সেখানে নতুন দোকানঘর তুলে পোল্ট্রি ব্যবসা শুরু করা হয়। প্রতিকার চেয়ে বাজার কমিটি ও স্থানীয় বিএনপি নেতাদের কাছে গেলেও কোনো ফল মেলেনি বলে দাবি মহিউদ্দিনের।

মহিউদ্দিন একজন থ্যালাসমিয়া আক্তান্ত রুগী। প্রতিমাসে তার শরীরে রক্ত নিতে হয়। তার একটা পা গ্রীল ব্যান্ডেজ থাকায় অক্ষম হওয়ার উপক্রম হয়েছে। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে জীবিকা হারিয়ে চরম কষ্টে আছেন তিনি। বাধ্য হয়ে গতকাল সোমবার (১৭ নভেম্বর) দুমকি লিখিত আবেদনে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে অভিযোগ দাখিল করেছেন।

মহিউদ্দিন অভিযোগে উল্লেখ করেন, গত ১৪ সেপ্টেম্বর জোর করে দোকানঘরের সামনে মাটি ফেলা ও নানা বাধা সৃষ্টি করে তাঁর ব্যবসা বন্ধ করে দেওয়া হয়। উপজেলা প্রশাসনকে জানালেও এতে কোনো বাধা সৃষ্টি হয়নি বলে অভিযোগ করেন তিনি।

ইউনিয়ন বিএনপির সভাপতি মো: তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিৎ করে বলেন, প্রায় প্রতিবন্ধি ছেলে মহিউদ্দিনকে ওই ভিটির কিছু অংশে ছোট একটা দোকান করে দেয়ার জন্য কাওসার মিরাকে বলে ছিলাম। কিন্ত সে (কাওসার) অনুরোধ রাখেনি।

অভিযুক্ত বিএনপি নেতা কাওসার মিরা দখলের অভিযোগ অস্বীকার করে নিজের ভিটিতে ব্যবসা করছেন বলে দাবি করেছেন।
উপজেলা নির্বাহি কর্মকর্তা আবুজর মো: এজাজুল হক অভিযোগের প্রাপ্তি স্বীকার করে বলেন, ইতিমধ্যে সার্ভেয়ারকে ঘটনাস্থল পরিদর্শণের নির্দেশ দিয়েছেন। ঘটনার সত্যতা পেলে অভিযুক্তের বিরুদ্ধে আইগত পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন।

মন্তব্য করুন

  • ফলো ফেসবুক
  • সাবস্ক্রাইব ইউটিউব
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চান: জুবাইদা রহমান

1

সাভার-আশুলিয়ায় ৫০ কারখানায় ছুটি / গাজীপুরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে শ্রমিক অসন্তোষ

2

ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড় ও বজ্রসহ বৃষ্টির শঙ্কা

3

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

4

জন্মদিনের শুভেচ্ছা জানাল শিশুরা, উপহার দিলেন প্রধানমন্ত্রী

5

মধ্যপ্রাচ্যে রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ

6

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

7

জাতিসংঘে রোহিঙ্গাবিষয়ক প্রস্তাব বিপুল ভোটে গৃহীত

8

এমন প্রশ্ন তুলেছেন চিত্রনায়িকা মুনমুন / সিনেমার লোকেরা কেন রাজনীতি করবে?

9

ইরানের পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে একমত যুক্তরাষ্ট্র ও চীন : ট্রাম্প

10

৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

11

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

12

৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

13

৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন

14

বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধারে জাপানের ৬শ’ কোটি ডলারের পরিকল্পনা

15

ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটিতে অ্যাডভোকেট সালাউদ্দিন হিমেল

16

রাষ্ট্রপতির সঙ্গে ভুটানের রাজার সাক্ষাৎ

17

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ

18

পূর্ণ ক্ষমতায় চালু ভাসমান এলএনজি টার্মিনালগুলো

19

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

20
X