শিরোনাম
ঢাকায় আসছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, আলোচনায় মাদক ও সন্ত্রাস দমনতিস্তা চুক্তি আটকে রেখেছিলেন মমতা, বিজেপির জয়ে আশা দেখছে বাংলাদেশদুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগ / সরকারের হস্তক্ষেপে ভেঙে গেল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকেরপারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ / রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে ইউরেনিয়াম জ্বালানি লোডিং কার্যক্রম উদ্বোধন
সারাদিনের খবর প্রতিবেদক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ৫:০৭ অপরাহ্ণ
আপডেট : ১৮ নভেম্বর ২০২৫, ৫:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গলাচিপায় পৈত্রিক সম্পত্তিতে প্রভাবশালীদের বাধা বৃদ্ধলোক মানুষের দ্বারে দ্বারে

গলাচিপা প্রতিবেদক
পটুয়াখালীর গলাচিপায় রেকর্ডীয় জমিতে প্রভাবশালীদের বাধা বৃদ্ধলোক মানুষের দ্বারে দ্বারে ঘুরছে। বৃদ্ধলোক হচ্ছেন উপজেলার পানপট্টি ইউনিয়নের উত্তর পানপট্টি গ্রামের আঃ ওয়াজেদ মোল্লার ছেলে ফজলুর রহমান মোল্লা (১০৩)।

স্থানীয়রা ও ফজলুর রহমান মোল্লা জানান, বাবা-দাদার পৈত্রিক সম্পত্তি থাকলেও তা খেতে পারছি না। থাকতে হয় পাশ্ববর্তী উপজেলা রাঙ্গাবালীর চরমোন্তাজ ইউনিয়নের চরবেস্টিন গ্রামের আবাসন প্রকল্পে। দেশে কি বিচার নাই বলে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন। তিনি আরও বলেন, স্ত্রী সন্তান থাকতেও আমার না খেয়ে থাকতে হয়। তখন আল্লাহর কাছে বলি বাবার রেখে যাওয়া সম্পত্তি তুমি আমাকে খাওয়াবে না। এবিষয়ে ফজলুর রহমান মোল্লার স্ত্রী রিজিয়া বেগম (৯০) বলেন, আমার শ্বশুরের রেখে যাওয়া সম্পত্তি আমার স্বামী ভোগদখল করতে পারছেনা। কেননা আমার স্বামীর কোন টাকা পয়সা নেই। বৃদ্ধা মানুষ খুব কষ্ট করে সংসার চালাচ্ছি।

কি করবো ভেবেই পাচ্ছি না। শতাধিকবার শালিসী হলেও কোনো শালিসী প্রতিপক্ষদের কোন কিছুই করতে পারে না। আমার স্বামীর রেকর্ডীয় সম্পত্তি যার মৌজা- উত্তর পানপট্টি, জে.এল নং- ১২২, খতিয়ান নং- ২৫-১০২৯, নামজারি আবেদন নং- ৩৫৫৭৭৬৮, মোট জমির পরিমান- ৪২.৮৫ শতক। যা আমাদের খাজনা দেওয়া। ফজলুর রহমান মোল্লার ছেলে আল আমিন বলেন- মটর সাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করি। আমাদের টাকা-পয়সা কম থাকায় বাবার জমিতে যেতে পারি না। বাবার জমিতে এখন ধান রয়েছে, আমরা কাটতে গেলে প্রতিপক্ষরা আমাদেরকে মারধর করবে বলে প্রতিনিয়ত হুমকি প্রদান করছে।

প্রতিপক্ষ কারা জানতে চাইলে আল আমিন বলেন- আমাদের একই গ্রামের শানু খা, জলিল খা, আলাউদ্দিন খা, রহিম মোল্লা, শাহজাহান গাজী, শাহাবুদ্দিন সিকদার আরও নাম না জানা অনেকে। অনেক বছর পর্যন্ত আমাদের জমি অবৈধভাবে চাষাবাদ করে এখন নাকি তাদের জমি প্রতি এক ধরণের লোভ সৃষ্টি হয়েছে। আমরা বাঁচতে চাই। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে ফজলুর রহমান মোল্লা একখানা দরখাস্ত করবেন বলে জানান। এবিষয়ে শানু খা জলিল খা, রহিম মোল্লা, শাহাবুদ্দিন সিকদার এদের মুঠোফোনে জানতে চাইলে তারা বিষয়টি এড়িয়ে যান। এই জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে পানপট্টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুদ রানা বলেন আসলেই এই সম্পত্তির প্রকৃত মালিক ফজলুর রহমান মোল্লা।

উনি গরীব থাকায় সঠিক বিচার কোথাও পাচ্ছেন না। আমার এই ইউনিয়ন পরিষদে তার বিষয়টি নিয়ে একাধিকবার উভয় পক্ষকে ডাকলেও শানু খা গংয়েরা কেউই আসেনি। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান বলেন, অভিযোগ পেলে ব্যব¯’া গ্রহন করা হবে। গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) আসাদুর রহমান বলেন, অভিযোগ পেলে ঘটনা¯’ল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

মন্তব্য করুন

  • ফলো ফেসবুক
  • সাবস্ক্রাইব ইউটিউব
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বর ঠোসা কেন হয়, হলে করণীয় কী?

1

ঢাকায় আসছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, আলোচনায় মাদক ও সন্ত্রাস দমন

2

তিস্তা চুক্তি আটকে রেখেছিলেন মমতা, বিজেপির জয়ে আশা দেখছে বাংলাদেশ

3

দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগ / সরকারের হস্তক্ষেপে ভেঙে গেল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড

4

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল যুবকের

5

পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ / রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে ইউরেনিয়াম জ্বালানি লোডিং কার্যক্রম উদ্বোধন

6

‘যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি’ পরিদর্শনকালে / শিশুদের মোবাইল থেকে বের করে বইয়ের মধ্যে নিয়ে আসতে চাই: প্রধানমন্ত্রী

7

জনগণের সেবা করে এমন একটি গণতন্ত্রের পক্ষে দাঁড়াতে হবে

8

৮০ শতাংশই হবেন নারী / দেশে ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

9

শুক্রবার দ্য টেলিগ্রাফ এ খবর জানিয়েছে / যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ট্রাম্প

10

রাজধানী জুড়ে তেলের জন্য হাহাকার / সেই সাথে বেড়েছে যানজট

11

ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্তে চালকসহ সব যাত্রী নিহত

12

সংরক্ষিত নারী আসনে বিএনপি মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু আজ

13

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৬৮, আবেদন এইচএসসি-এসএসসি পাসেও

14

সার্জেন্ট নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন শুরু ৮ মার্চ

15

সৈনিক নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী, আবেদন এসএসসি পাসেই

16

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে চাকরি, আবেদন শুরু ১৬ মার্চ

17

কৃষি গবেষণা ইনস্টিটিউটে বড় নিয়োগ, পদ ১৯১, আবেদন এইচএসসি-এসএসসি পাসেও

18

টেলিযোগাযোগ অধিদপ্তরে চাকরি, পদ ৩১, আবেদন শেষ ১৬ এপ্রিল

19

সহকারী পরিচালক নিয়োগ দেবে বাংলাদেশ ব্যাংক, পদ সংখ্যা ১০৮, আবেদন স্নাতক পাসেই

20
X